বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির

ক্যারিয়ারে প্রথম হাফ সেঞ্চুরি করলো পারভেজ

অনলাইন ডেস্ক / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ মে, ২০২৫

২০২২ সালে অভিষেক। এরপর দেখতে দেখতে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন পারভেজ হোসেন ইমন। কিন্তু একবারও হাফ সেঞ্চুরির মাইলফলক ছুঁতে পারেননি। এবার আরব আমিরাতের বিপক্ষে সেই বাধাটা পার হয়ে গেলেন তিনি।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদশে। তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন পারভেজ হোসেন ইমন। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ঠিকই ব্যাট হাতে ঝড় তোলেন পারভেজ।

২৮ বলে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। ৩টি বাউন্ডারি এবং ৫টি ছক্কা মেরে এই মাইলফলকে পৌঁছান।

একদিকে উইকেট পড়লেও অন্যপ্রান্তে ধরে রাখেন পারভেজ। টস হেরে ব্যাট করতে নামার পর প্রথম ওভারেই ঝড় তোলার চেষ্টা করেন তানজিদ তামিম। ১টি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন তিনি। কিন্তু দ্বিতীয় ওভারে মাতিওউল্লাহর একটি আউটসুইঙ্গার বলে বোকার মত খোঁচা দিতে গিয়ে কট বিহাইন্ড হয়ে যান ১০ রান করে।

লিটন দাসও রান করেন মাত্র ১১। তাওহিদ হৃদয় চেষ্টা করেন একটি জুটি গড়ার। ১৫ বলে ২০ রান করেন তিনি। ৫৮ রানের জুটি গড়ে আউট হয়ে যান তাওহিদ হৃদয়। শেখ মেহেদী হাসানকে নামানো হয় পাঁচ নম্বরে। কিন্তু ৫ বলে ২ রান করে আউট হন তিনি।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৪.২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩১। ৭২ রানে পারভেজ এবং ৫ রানে ব্যাট করছেন জাকের আলি অনিক।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর