মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরুষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

সালাহউদ্দিন শুভ / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ মার্চ, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ বাজারে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

রোববার (৩০মার্চ) দুপুরে উপজেলার ভানুগাছ চৌমুহনী জামে মসজিদে ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করা হয়। এসময় কৃতি শিক্ষার্থীদের সার্টিফিকেট, মেডেল ও ট্রফি হাতে তুলে দেন আগত অতিথিবৃন্দ, শিক্ষক ও অভিভাবকগন।

অনুষ্ঠানে সমাজসেবক মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় ও বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক মো. আনহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ, হাবিবুর রহমান, সেলিম হোসেন, জুয়েল তালুকদার ও মুসাব্বির আলী ও সাংবাদিক পারভেজ আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, দারুল কিরাত কোর্স কুরআন শরীফ সহীহ শুদ্ধ ভাবে তেলাওয়াত শেখার এক অন্যতম প্রতিষ্ঠান।এই কোর্স সম্পন্ন করার মাধ্যমে আমাদের বাচ্চাদের কুরআন তেলাওয়াত সুন্দর হচ্ছে। ভবিষ্যতে এই কোর্সে আপনাদের সকলের সন্তানদের পাঠানোর অনুরোধ করা হয়।

বক্তারা দারুল কিরাত কর্তৃপক্ষ, মসজিদ কমিটি, অভিভাবক ও কমিউনিটির সকলের কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর