সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

‘অবাঞ্চিত কারাবাস’

শেখ সেলিনা আক্তার প্রিয়া / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

অবাঞ্ছিত কারাবাস

নিয়তির কারাবাসে ব্যথিত হৃদয়,
অস্ফুট স্বরে খুঁজে আনন্দের অভ্যুদয়।
কাঙ্খিত চাওয়া গুলো হয় নির্দয়,
কাঁচের হৃদয় তবু অক্ষত রয়।

খুঁজে ফিরি অদূরে বলাকা ও গাঙচিল,
ভগ্ন হৃদয় কভু পাবে না জেনেও হয় আকুল।
কষ্টার্জিত হাহাকার হৃদয় কে করে ব্যাকুল,
অন্তরীক্ষ প্রেম রচয়িতায় মগ্ন স্বপ্নচিল।

অবাঞ্চিত প্রেম গুলো কভু না হারায়,
ক্ষয়ে ক্ষয়ে বারবার ফিরে সে তো তাকায়।
অতল গহ্বরে নিরেট কোন স্বপ্ন সাজায়,
আসবে না ফিরে তবুও কেন হৃদয় রাঙায়?

গোলকধাঁধায় নিজেকে বারবার সঁপেছি,
জেনে শুনে কষ্টতেই তবু হার মেনেছি।
মরীচিকা প্রেম অকুন্ঠ শঙ্খচিল জেনেছি,
নিয়তির বিধান কষ্টের অনলে আবৃত, তবু খুঁজেছি।

খুব কাছাকাছি, কেনো মিছেমিছি বলো ভালোবাসি,
প্রিয়তার মোহে অস্থির চিত্ত নিংড়ে উঠে,তব ফিরে আসি।
নিশীথিনী বিভাবরী দাম্ভিকতার পদ্মলোচন চোখে যাচি,
রঙহীন জীবনে নির্মোহ হৃদয়ে নির্মেঘ শুভ্রতম মেঘ হয়ে তোমাতে ভাসি।
মন হীন মানুষের মতো জীবন পথে অবাঞ্চিত কারাবাস সয়েছি,
স্বপ্নহীন থেকেও স্বপ্নীল আবরণে নিজেকে সাজিয়েছি।

লেখক–শেখ সেলিনা আক্তার প্রিয়া


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর