বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ কমলগঞ্জে দুই সংসারে সম্পত্তি নিয়ে বিরোধ, থানায় অভিযোগ মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ

কমলগঞ্জে জমি নিয়ে বিরোধ: স্বামী-শাশুড়িকে কুপিয়ে জখম, নারীকে শ্লীলতাহানির অভিযোগ

ডেস্ক রিপোর্ট / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে স্বামী ও শাশুড়িকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশী সাতজনের বিরুদ্ধে। এ সময় এক নারীকে মারধর ও তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। উপজেলার ৬ নম্বর আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী লাভলী মল্লিকের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে তাঁর বসতঘরের উঠানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাভলী মল্লিক বাদী হয়ে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ পাওয়ার বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছে পুলিশ।

অভিযোগে বলা হয়, জমি ও চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে লাভলী মল্লিকের বাড়ির উঠানে প্রবেশ করেন। এ সময় তাঁর স্বামী রামানন্দ মল্লিককে ধারালো দা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে তাঁর শাশুড়ি জোসনা মালাকারকেও মারধর করা হয়। একই সঙ্গে লাভলী মল্লিককে মারধর এবং তাঁর পরনের কাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত রামানন্দ মল্লিক ও জোসনা মালাকারকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় প্রেমা মালাকার, বিকাশ মালাকার ও উপেন্দ্র মালাকারসহ সাতজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন লাভলী মল্লিক।

আহত রামানন্দ মল্লিক কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করেন। লাভলী মল্লিকের দাবি, ২০২৩ সালেও তাঁর বৃদ্ধা শাশুড়িকে আঘাত করার ঘটনা ঘটেছিল। তবে সে ঘটনায় তাঁরা কোনো বিচার বা আইনি সহযোগিতা পাননি বলে জানান তিনি।

  • অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রেমা মালাকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, থানায় অভিযোগ দেওয়া হয়েছে, তদন্ত চলছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর