সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

অনুরক্তির চিঠি দিও

শেখ সেলিনা আক্তার প্রিয়া / ২৩২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

অনুরক্তির চিঠি দিও

রক্তলাল পদ্মের সহিত কালো একটি খামে
আমায় তুমি একটা চিঠি দিও,
যেথায় থাকবে লেখা কিছু না পাওয়া অধ্যায়ের
আঁধারিয়া অম্বর হয়েছিল প্রিয়।
বুকের গহ্বরে ছিল যে, স্বপ্ন দিয়েছি কবর
হোক তারও কিছু পংক্তি আজ লেখা,
শর্বরী জোনাকি গুলো উৎসব করেছিল
সাঁঝকন্যা রূপে হয়নি দেখা।
অনেকটা পথ হেঁটে গিয়েছিলাম, জীবনের গন্তব্য থামিয়ে দিলো
স্বর্ণাভ সুখানুভূতিতে সেকথাও লিখতে ভুল না হয়,
ভুলো-মনে অনেকটা কাছাকাছি চলে গিয়েছিলাম
দেখিয়ে দিলে বাস্তবতা, সেটাও লেখা যেন রয়।
ডায়রির অনেকটা অধ্যায় তোমাকে নিয়ে লেখা আমার
সে কথাও তুমি অপ্রিয় ঘুমকুমারীর জন্য উল্লেখ করো,
ভাবনারা জমাট হয়ে যখন তোমার দোরগোড়ায় কড়া নাড়তো
তখনও তুমি নিরব ও নিষ্প্রাণ থাকতে সেটাও সবাই পড়ো।
জীবনের ক্লান্তিকর লগ্ন-গুলো, বিচ্ছেদের হোমবহ্নি গুলো, বিভিষীকাময় উক্তি গুলোতেও কিঞ্চিৎ সান্ত্বনা পাইনি
সেটাও প্রিয় লেখো,
জানি; ছোট্ট লেখনীতে শেষ হবার নহে, তবুও
আমাদের খুনসুটি গুলো লেখতে ভুল না যেন হয় দেখো।
প্রিয়; প্রতিহিংসার অনুরক্তি গুলো
চিঠি তে তুমি লিখে দিও,
অনুরক্তির অনুভূতি গুলো মায়ারণ্যে
কল্পকন্যা হয়ে হৃদপূর্ণিমা গড়েছিল জেনে নিও।
খামের উপর ঠিকানা দিও স্বর্ণাভ সুখানুভূতি
আত্ম-বলিদান দিয়েছে প্রেমের সকল অনুভূতি !

লেখক— শেখ সেলিনা আক্তার প্রিয়া


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর