মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্মবার্ষিকী পালন

ডেস্ক রিপোর্ট / ১৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

মৌলভীবাজারের কমলগঞ্জে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশন (ইমা) বাংলাদেশ এর আয়োজনে মণিপুরী জাতির নবজাগরণের প্রতীকী পুরুষ জননেতা হিজম ইরাবতের ১২৮তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

দিনটি উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও লক্ষ্মীনারায়ণ মন্ডপে ‘ইমা বাংলাদেশ’ দিনব্যাপী নানা কর্মসুচির আয়োজন করে। কর্মসুচির মধ্যে রয়েছে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, পুষ্পমাল্য প্রদান, আলোচনা সভা, মধ্যাহ্ন ভোজন ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ।

এছাড়া অনুষ্ঠানে কৃষি, তাঁত, স্বর্ণকারসহ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ৮৬ জন নারী পুরুষ্কার ও সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড মণিপুরী এসোসিয়েশনের সভাপতি অহৈবম রনজিৎ এর সভাপতিত্বে ও কে এইচ সমেন্দ্র সিংহ ও আয়েকপম অঞ্জুর যৌথ্য সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের সভাপতি কবি এ কে শেরাম।

বিশেষ অতিথি ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাইবম বীরেন্দ্র প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে সাংবাদিকসহ মণিপুরী বিভিন্ন সংঘঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর