সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

অনলাইন ডেস্ক / ১২৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৯ মে, ২০২৪
মাহফুজ হোসেন। ছবি: সংগৃহীত

নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের চন্দ্রকলা এস. আই উচ্চ বিদ্যালয়ের সামনে শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত মাহফুজ হোসেন সদর উপজেলার দোলেরভাগ গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের সমর্থক।

সদর থানার ওসি মিজানুর রহমান জানান, শনিবার সন্ধ্যায় সদর উপজেলার চন্দ্রকলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ মাঠ থেকে খেলাধুলা করে বাড়ি ফেরার পথে মাহফুজের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ সময় মাহফুজের পায়ের বিভিন্ন অংশে চাপাতি দিয়ে কুপিয়ে ফেলে চলে যায় তারা।

পরে স্থানীয়রা মাহফুজকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি জানান, গত জাতীয় সংসদ নির্বাচনের পর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজানের সমর্থক মো. বাবুকে মারধরের মামলার আসামি ছিলেন মাহফুজ। ওই ঘটনার জেরেই মাহফুজের ওপরে হামলা হয়েছে বলে ধারণা পুলিশের।

আহত মাহফুজ হোসেন বলেন, ‘বাড়ি ফেরার পথে মো. বাবু ও মেহেদীসহ ১০ থেকে ১৫ জন আমার পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই বাবু চাপাতি দিয়ে কোপানো শুরু করে। পরে আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা চলে যায়।’

আহত মাহফুজের পরিবার এখনও লিখিত অভিযোগ দেয়নি, তবে হামলাকারীদের শনাক্তসহ আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান ওসি মিজানুর রহমান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর