রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

আগুনে পুড়ে সাংবাদিক কন্যার মৃত্যু

অনলাইন ডেস্ক / ২৭৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোনাইল শিমুলতলা এলাকার কাছেদ মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত আলিজা খাতুন (১) গৃহকর্তা কাছেদ আলীর নাতনী ও সময় টিভির স্টাফ রিপোর্টার আলতাফ হোসেনের একমাত্র মেয়ে। 

বনপাড়া ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা আব্দুস সালাম বলেন, রাতে জোনাইল শিমুলতলা গ্রামের কাছেদ মোল্লার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে তার ছয় কক্ষ বিশিষ্ট দালান ঘর সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে বাড়ির সদস্যরা দ্রুত বের হয়ে যান। পরে শিশুটিকে নেয়া হয়নি দেখে তার মা বার বার ছুটে ঘরে ঢোকার চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কারণে তিনি বা অন্য কেউ আর ঘরে ঢুকতে পারেননি। এতে ঘুমিয়ে থাকা শিশু আলিজা খাতুন ঘরেই পুড়ে মারা যায়। খবর পেয়ে বনপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। 

অগ্নিকাণ্ডে কমপক্ষে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত গৃহকর্তার।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। 


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর