শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

বাইক নিয়ে নির্বাচনি শোডাউনে গিয়ে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ মে, ২০২৪
প্রাণ হারানো স্বপ্নিল বেপারি। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর শোডাউনে বের হয়ে প্রাইভেট কারের ধাক্কায় এক বাইক আরোহী নিহত হয়েছেন।

উপজেলার কুমারভোগ ইউনিয়নের চন্দ্রেরবাড়িতে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের নির্বাচনি শোডাউনে শুক্রবার বিকেলে এ দুর্ঘটনার ঘটে।

প্রাণ হারানো স্বপ্নিল বেপারি (২০) মেদিনীমন্ডল ইউনিয়নের মাহমুদপট্রি গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় গুরুতর আহত চালক নাঈম ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন। তিনি কুমারভোগ পদ্মা পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বিএম সোয়েব বেপারির হলদিয়ার জনসভায় যোগ দিতে মেদিনীমন্ডলের চেয়ারম্যান আশরাফ খানের নেতৃত্বে প্রায় এক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন হয়। জনসভায় যাওয়ার পথে হঠাৎ উল্টো দিক থেকে আশা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লেগে বাইকটির সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে যায়।

মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত স্বপ্নিলকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পদ্মা সেতু (উত্তর) থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, ‘দুর্ঘটনার খবর শুনেছি, তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর