শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

মুন্সীগঞ্জে প্রকাশ্যে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন হাওলাদারকে (৪৭) গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। তারা হলেন কাওসার হাওলাদার (৪৭), শেকুনুর হাওলাদার (৫৫) ও নুর হোসেন (৫০)।

পাঁচগাঁও আলহাজ্ ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ পুলিশ সুপার আসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।

কী ঘটেছিল

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ছিল। নির্বাচনে বিজয়ী প্রার্থী দেওয়ান মনিরুজ্জামানের পক্ষে ছিলেন নিহত সুমন। এতে পরাজিত প্রার্থী ইউনিয়নটির সাবেক চেয়ারম্যান মিলেনুর রহমান মিলন হাওলাদার সমর্থক নুর মোহাম্মদ হাওলাদার ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় মাঠে অবস্থানরত ইউপি চেয়ারম্যান সুমনের সঙ্গে প্রথমে হাতাহাতি ও পরে বুকে গুলি করেন। এ সময় দৌড়ে পালানোর চেষ্টা করলেও ঢলে পড়ে যান তিনি। পরে সুমনকে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুপুর দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় মান্না দাস বলেন, ‘দুপুর পৌনে ২টার দিকে মৃত অবস্থায় ইউপি চেয়ারম্যানকে হাসপাতালে আনা হয়। তার বুকের ডান পাশের নিচে গুলির চিহ্ন রয়েছে।’

মুন্সীগঞ্জ পুলিশ সুপার বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর