মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

মুন্সীগঞ্জে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

অনলাইন ডেস্ক / ১৮৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৪ মার্চ, ২০২৪

মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি এলাকায় একটি কারখানায় আগুন লেগেছে।

রোববার দুপুরে এ আগুন লাগে বলে জানা যায়। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, দুপুর ১টা ১১ মিনিটে আগুনের খবর পেয়ে বাহিনীর প্রথম ইউনিট ঘটনাস্থলে যায় ১টা ২২ মিনিটে।

বাহিনীটি আরও জানায়, আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছে আরও চারটি ইউনিট।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর