সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে রেঞ্জ ডিআইজির কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল মৌলভীবাজারে ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে আহত ৫ নারী শ্রমিক ঈদকে সামনে রেখে শ্রীমঙ্গলে পরিচ্ছন্নতা অভিযান, যানজট নিরসনে স্বেচ্ছাসেবক নিয়োগ ও মশক নিধন কার্যক্রম উদ্বোধন শনিবার থেকেই প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু সড়ক দুর্ঘটনায় আহত মহাবিপন্ন চিতা বিড়াল উদ্ধার কমলগঞ্জে বজ্রাঘাতে চা শ্রমিকের মৃত্যু রাজনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

৩৯ মরদেহ পেল পরিবার, ৭ জনের খোঁজে আসেনি কেউ

অনলাইন ডেস্ক / ১৪৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
আগুনে পুড়েছে ভবনটি, প্রাণ গেছে বহু মানুষের।

রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৬ জনের মরদেহের মধ্যে ৩৯ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৭ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ আনিসুর রহমান এ তথ্য জানান। খবর বাসসের

তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে শুক্রবার বিকেল পর্যন্ত ৩৯ জনের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

অজ্ঞাত সাতজনের মরদেহের বিষয়ে তিনি বলেন, এর মধ্যে পাঁচজনের মরদেহ এখনো কেউ দাবি করেনি। তাদের চেহারা বোঝা যাচ্ছে। তবে একটি মরদেহ পুড়ে একেবারে অঙ্গার হয়ে গেছে। গুরুতর আহত ১০জনকে বার্ন ইনস্টিটিউটের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে বেইলি রোডের বহুতল ভবন গ্রিন কোজি কটেজে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ করে এবং রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় ফায়ার সার্ভিস ৭৫ জনকে জীবিত উদ্ধার করে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর