রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন

‘অনভ্যাসের দিনে’ নতুন সংস্করণে অলাত এহ্সানের বই

অনলাইন ডেস্ক / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪

নতুন সংস্করণে মেলায় এসেছে কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক অলাত এহ্সানের গল্পগ্রন্থ ‘অনভ্যাসের দিনে’। প্রকাশের ছয় বছর পর লেখকের বইটির নতুন সংস্কারণ প্রকাশিত হয়েছে। এবার আরও একটি নতুন গল্প যুক্ত করে বইটি প্রকাশ করেছে ‘অর্জন প্রকাশন’।

বইটিতে গল্প থাকছে ১৩টি। প্রেম, রাজনীতি, দর্শন, কৌতুক, ধর্ম, ইতিহাস, বিরুদ্ধ সময়ে নাজুক মানুষের কথা এসেছে গল্পগুলোতে। ‘অনভ্যাসের দিনে’ প্রথম প্রকাশ হয় ২০১৮ সালে। প্রকাশের পর বইটি পাঠক ও সাহিত্য সমালোচকদের সমাদর অর্জন করে।

বইটির ভূমিকায় উত্তর-মানব চেতনা ও সাহিত্য প্রসঙ্গ এনেছেন পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও স্বনামধন্য জাপানি ভাষার অনুবাদক অভিজিৎ মুখার্জি। তিনি লেখেছেন, ‘এহ্সানের গল্প পড়তে গিয়ে যে জিনিসটা আশ্বাস জাগায়, সেটা হচ্ছে জগতের নানা বিস্ময়কর খুঁটিনাটি খবরের সঙ্গে ওর পরিচিতি। সাহিত্যিকের ব্যক্তিগত জ্ঞানগম্যির পরিসর সাহিত্যের মানের একটা বড় নির্ণায়ক।’

রাজধানীর অদূরে নবাবগঞ্জ উপজেলায় জন্ম অলাত এহ্সানের। তিনি মূলত গল্পকার। তবে নিজেকে মনে করেন ‘পাঠকপর্যায়ের লোক’। বিচিত্র বিষয়ে পাঠ তার লেখাকে করেছে সীমিত ও সংহত। গল্পছাড়াও প্রবন্ধ ও সমালোচনা লেখেন তিনি। ঢাকা কলেজ থেকে স্নাতকোত্তর অলাত এহ্সান ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন একটি ছাত্র সংগঠনের। একটি বেসরকারি উন্নয়ন সংগঠনে (এনজিও) অনুবাদক হিসেবে পেশা শুরু করলেও বর্তমানে তিনি একটি জাতীয় দৈনিকে কর্মরত।

‘অনভ্যাসের দিনে’ ছাড়াও ছাড়াও ‘দশকথা: বিশিষ্টজনের মুখোমুখি’ নামে অলাত এহ্সানের নেওয়া সাক্ষাৎকারের একটি সংকলন প্রকাশ করছে বেঙ্গল বুকস।

অমর একুশে বইমেলা ২০২৪-এ ‘অনভ্যাসের দিনে’ বইটি পাওয়া যাবে অর্জন প্রকাশনের ৫৮০ নম্বর স্টলে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর