শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার

ডেস্ক রিপোর্ট / ৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫৪টি পূজামণ্ডপে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। উৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপ পরিদর্শন করে নিরাপত্তাব্যবস্থা তদারকি করছেন পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৬ অক্টোবর) কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করে। এ সময় পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ওসি মো. কমর উদ্দিন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও থানা-পুলিশ সব সময় পাশে রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে পুলিশের মোবাইল টিম ও সাদাপোশাকের পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।

তিনি গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো উসকানিমূলক পোস্ট বা সন্দেহজনক তথ্য দেখলে তা ছড়িয়ে না দিয়ে দ্রুত পুলিশকে জানাতে হবে। উৎসবের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের নজরদারি অব্যাহত থাকবে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর