শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ ওমরাহ শেষে দেশে ফিরেই নির্বাচনী প্রস্তুতি বিএনপি নেতা আব্দুল আহাদের কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

জননিরাপত্তা নিশ্চিতে মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ ফোর্স মোবিলাইজেশন ড্রিল

ডেস্ক রিপোর্ট / ৮২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

মৌলভীবাজার জেলা পুলিশের উদ্যোগে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যে ফোর্স মোবিলাইজেশন ড্রিল ও বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

শনিবার (২৩ মে ২০২৬ খ্রি.) সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব ড. মো: জিল্‌লুর রহমান মহোদয়ের নির্দেশনায় এবং মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত পুলিশ সুপার) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম মহোদয়ের নেতৃত্বে জেলার গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিভিন্ন স্থানে প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জামসহ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়ের; সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজুসহ জেলার বিভিন্ন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পাশাপাশি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনার মাধ্যমে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের পরিচয় যাচাই এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর