শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া পর্দা নামল তিন দিনব্যাপী হারমোনি ফেস্টিভ্যালের কমলগঞ্জে ভাড়া বাসার তালা ভেঙে সাড়ে ৪ লাখ টাকা চুরির অভিযোগ শ্রীমঙ্গলে অস্ত্রের ভয় দেখিয়ে ২০ লাখ টাকার জিরা লুটের অভিযোগ; জাসাসের বহিষ্কৃত নেতা গ্রেফতার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মিলনমেলায় শুরু হারমনি ফেস্টিভ্যাল

সংসদ সদস্য রনজিত সরকার কে গণসংবর্ধনা

রিপোটার : / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট রনজিত চন্দ্র সরকারকে গণ সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৭ফেব্রুয়ারী) বিকেল তিনটার দিকে বঙ্গবন্ধু চত্বরে এ গণ-সংবর্ধনার আয়োজন করেন ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নোমান বখত পলিন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শেফু, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনলবর্ষী বক্তা বাবু অমল কর, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শামীম আহমেদ মুরাদ, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, সাংগঠনিক সম্পাদক একলাছুর রহমান তারা প্রমুখ।

অনুষ্ঠানে নব নির্বাচিত সংসদ সদস্যকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দেওয়া হয়।

এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর