শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া

অবসর নেবেন সাকিব আল হাসান

অনলাইন ডেস্ক / ১৪৭ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিতে চলেছেন বাংলাদেশ জাতীয় দলের সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান।ভারতের কানপুরে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় টেস্টের আগে আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি নিজের এ সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলেই তিনি টেস্টকে বিদায় দিতে চান। সঙ্গে টি-টোয়েন্টি ক্রিকেট থেকেও বিদায় নেবেন। একই সঙ্গে ওয়ানডে থেকে অবসরের পরিকল্পনা সম্পর্কেও জানিয়েছেন সাকিব আল হাসান। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর অনুষ্ঠিত হবে। ওই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটকেও বিদায় বলতে চান তিনি।

সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, বিসিবির সঙ্গে কথা হয়েছে। ফারুক ভাই ও বোর্ডের নির্বাচক প্যানেলের সঙ্গে কথা বলেছি। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে গিয়ে খেলতে পারি তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। তারা (বোর্ড) চেষ্টা করছে এটাকে কীভাবে সুন্দরভাবে এরেঞ্জ করা যায়। যাতে করে আমি নিরাপদ মনে করি, দেশে গিয়ে খেলতেও পারি এবং যখন দরকার হবে দেশের বাইরে বের হতে যেন আমার সমস্যা না হয়, এই বিষয়টিও বোর্ড খেয়াল করছে।

তিনি আরও বলেন, টি-টোয়েন্টি নিয়েও আমার নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আপাতত সিরিজগুলো নতুনরা খেলতে থাকুক। সুযোগ পেলে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো আমি খেলতে থাকি। ছয় মাস, এক বছর পরে যদি বিসিবি মনে করে এখানে আমার অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি, ফিট আছি তাহলে আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে আমি টি-টোয়েন্টিতে নিজেকে দেখছি না। মনে হয়, শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছি।

ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে সংক্ষিপ্ত পরিসরের ম্যাচ খেলেছিলেন সাকিব। ওটাই তার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

জাতীয় দলের হয়ে ৭০ টেস্টে ৪ হাজার ৬০০ রান করেছেন এবং দেশের পক্ষে সর্বোচ্চ ২৪২ উইকেট নিয়েছেন সাকিব। টি-টোয়েস্টি খেলেছেন ১২৯টি। তার ব্যাট থেকে এই ফরম্যাটে ২ হাজার ৫৫১ রান এসেছে এবং ১৪৯ উইকেট নিয়েছেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর