শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলার অভিযোগ

সাদ্দাম উদ্দিন রাজ নরসিংদী জেলা / ১৫৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ জুলাই, ২০২৪

নরসিংদীর রায়পুরায় দু’পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে বাড়ি-ঘরে হামলা হয়েছে বলে অভিযোগ করেন। এসময় প্রতিপক্ষের হামলায় রফিকুল ইসলাম রবির গ্রুপের ৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের ভাটি বদরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ওরফে রবি গ্রুপ ও বেনজির আহমেদ ওরফে বেনু মেম্বার গ্রুপের সমর্থকদের মাঝে পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তার নিয়ে এলাকায় দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে ককটেল বিস্ফোরণ, গুলি ও দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেনু মেম্বার গ্রুপের একাধিক মামলার আসামী ব্যাঙ্গা বাড়ির শামিম র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। দীর্ঘদিন জেল খেটে জামিনে বের হন তিনি। এরই জের ধরে আজ রবিবার দুপুরে শামিম, রাহাদ, গোলজার (মেম্বার), বেনু মেম্বার দেলোয়ার হোসেন, জয়নাল, নাছির উদ্দীন, খোরশেদ মিয়া এর নেতৃত্বে এ হামালা চালানো হয়।

এসময় হামলাকারীরা রামদা, চাপাতি, কুড়াল, পাইপ, শাবল সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মফিজুল, আশরাফুল ও রোখসানার বসত ঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। হামলাকারীদের নির্বিত্ত করার চেষ্টা করলে আবু তাহের, শফিকুল ইসলাম অদুদ মিয়া, ও তাইজুল ইসলাম গুরুত্বর আহত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পশ্চিমপাড়ার মোল্লা বাড়ির পারুল বলেন, ঈদগা সহ তিন জায়গায় ২০/২৫ জন পুলিশ বসে রয়েছেন। আমি দৌড়ে গিয়ে পুলিশেকে গিয়ে হামলার ঘটনা বলি। তারা আমাকে বলে ওইখানে গিয়ে বলেন। পরে আমি ওইখানে গিয়ে বললে তারা আমাকে বলে এখানে বসেন একঘন্টা পর যাবো। পরে আমি তাদের পায়ে ধরে বলি একঘন্টা পর গেলে তারা সবশেষ করে দিবো। তারপরও পুলিশ আসে নাই।

এবিষয়ে জানতে আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আমিনুলের মুঠোফোনে কথা হলে তিনি প্রতিনিধিকে বলেন, ভাংচুরের কোনো ঘটনা ঘটে নাই। আমি মাত্র ওইখান থেকে এসে বাইরে খাওয়া-দাওয়া করতে আসছি। পুলিশ আছে ওইখানে। গতকাল থেকে আমরা এখানে আছি।

রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌছেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা অবস্থায় রোববার বেলা ৪ টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর