মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
আমিরাতে নিহত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে চার্চ অফ গড যুব সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন কমলগঞ্জে পেট্রোলের দোকানে লিটারে কম; ভ্রাম্যমান আদালতের জরিমানা আমিরাতে নি’হ’ত বাংলাদেশি সালেহ আহমেদের দাফন সম্পন্ন কমলগঞ্জে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সামাজিক সংগঠন ‘উই আর কমলগঞ্জ’ লিটারে কম পেট্রোল বিক্রি; কমলগঞ্জে চার প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা ভারতে গ্রেপ্তার হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস ও গণতান্ত্রিক মহিলা সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালন নারীর উন্নয়ন মানেই দেশের উন্নয়ন—আন্তর্জাতিক নারী দিবসে এমপি মৌলভীবাজার ছাত্রকল্যাণ সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুই ভাতিজিকে কুপিয়ে হত্যা, ঘাতক চাচা গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট / ৬৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ৪ জুন, ২০২৫

জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ কাঁঠালকান্দি এলাকায় ২ ভাতিজিকে কূপিয়ে হত্যার প্রধান আসামী মাসুক আলী (৫২)-কে গ্রেফতার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তার আগে নিহত সামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ মঙ্গলবার রাতে মাসুক আলী সহ আরও ৩জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো, মাহফুজুল কবীর এর নেতৃত্বে এসআই আব্দুস শহীদ, এএসআই হামিদ সহ পুলিশের একটি দল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যার প্রধান আসামী চাচা মাসুক আলীকে এলাকাবাসীর সহযোগিতায় গ্রেফতার করা হয়।

উল্লেখ্য- গত মঙ্গলবার বিকালে প্রতিদিনের মতো শারমিন ও মাসুমা নিজ ধানি জমিতে কাজ করতে গেলে জমি সংক্রান্ত পূর্ব বিরুধের জেরে তাদের চাচা মাসুক আলী, তার ছেলে বাবু আহমেদ ও স্ত্রী রাহেনা বেগম, কোন কিছু না বলেই পেছন থেকে দেশীও অস্ত্র দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে সামিমা সুলতানা শারমিন ও মিম সুলতানা মাছুমাকে হত্যা করে। হত্যা কারীদের দা এর কোপে শারমিনের দু’হাতের কব্জি ও মাসুমার এক হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় তাদের মা হাজেরা বেগম তাদের বাচাঁতে এগিয়ে গেলে তাকেও এলোপাতাড়ি ভাবে কুপিয়ে গুরুতর আহত করে মাসুক গংরা। বর্তমানে হাজেরা বেগম সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, এখনও তার জ্ঞান ফিরেনি।

কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো, মাহফুজুল কবীর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সামিমা সুলতানা শারমিন এর স্বামী আব্দুস শহীদ গতকাল রাতে মাসুক আলীকে প্রধান আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। তার পর পরই পুলিশ মাসুক আলীকে গ্রেফতার করে। বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর