শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক / ১৬০ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ৯ জুন, ২০২৪

কুমিল্লার বুড়িচংয়ের জামতলা সীমান্তে রোববার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সকাল আটটার দিকে ৬৬ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিতে প্রাণ হারানো আনোয়ার হোসেনের (৫০) বাড়ি বুড়িচংয়ের মিরপুর গ্রামে।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবুল কাশেম বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার বিষয়টি জানিয়ে বলেন, সকাল আটটার দিকে স্থানীয়রা জামতলা উত্তরপাড়া সীমান্ত এলাকায় গুলির শব্দ শুনতে পান।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি সদস্য জানান, ভারত থেকে চিনি আনতে সকালে সীমান্ত এলাকায় যান আনোয়ার। সেখানে প্রথমে বিএসএফ আনোয়ারকে ডাক দেয়। আনোয়ার বিএসএফের ডাকে সাড়া না দিলে প্রথমে একটি গুলি করে বাহিনী। পরে অন্তত ১০ মিনিট পর তার ওপর আরও একটি গুলি চালানো হয়।

আবুল কাশেম জানান, স্থানীয় শংকুচাইল ক্যাম্পের বিজিবি সদস্যদের সঙ্গে নিয়ে তিনি কাঁটাতারের বেড়া এলাকায় গিয়ে ভারতীয় অংশে মরদেহ দেখতে পান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর