সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

গুঞ্জন সত্যি করে ব্রাজিল কোচের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি

অনলাইন ডেস্ক / ২২০ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১২ মে, ২০২৫

অবশেষে গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। চলতি মে মাসেই তিনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন বলে জানিয়েছে ক্রীড়াভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

এদিকে, সোমবার আনচেলত্তির ব্রাজিলে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন ট্রান্সফার বিষয়ক সংবাদ দিয়ে ফুটবল বিশ্বকে মাতিয়ে রাখা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

মূলত, স্প্যানিশ লা লিগার মৌসুম শেষ হওয়ার পরই আনচেলত্তির ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার কথা ছিল। তবে, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এবং দলবদলের খবরের জন্য সুপরিচিত ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন যে, আনচেলত্তি মে মাসের শেষ সপ্তাহে সম্ভবত ২৬ মে থেকেই ব্রাজিলের কোচ হিসেবে কাজ শুরু করবেন। এতে করে জুন মাস থেকেই তাকে পুরোদমে নিজেদের ডাগআউটে পাবেন সেলেসাওরা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনও (সিবিএফ) তাদের পক্ষ থেকে নিশ্চিত করেছে যে, কার্লো আনচেলত্তি মে মাসেই ব্রাজিলে আসছেন। তবে তাদের প্রকাশিত বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। 

আনচেলত্তির নিয়োগ ব্রাজিল ফুটবলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। দেশটির সুদীর্ঘ ফুটবল ইতিহাসে আনচেলত্তিই হতে যাচ্ছেন প্রথম কোনো বিদেশি, যিনি পূর্ণ মেয়াদে জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। এর আগে বিভিন্ন সময়ে অন্তর্বর্তীকালীন বা অন্য ভূমিকায় বিদেশি কোচ কাজ করলেও, স্থায়ী প্রধান কোচ হিসেবে কোনো বিদেশিকে পায়নি সেলেসাওরা।

২০২১ সালের জুন থেকে রিয়াল মাদ্রিদের ডাগআউটের দায়িত্ব পালন করছেন কার্লো আনচেলত্তি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর