শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত !

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী / ১২১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছে বলে জানা গেছে। সোমবার (২০ মে) সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বৌ-বাজারে এ ঘটনা ঘটে।

নিহত অটোচালক হলেন, রায়পুরা উপজেলার চড়আড়ালিয়া ইউনিয়নের বটতলী গ্রামের শফি উদ্দিনের ছেলে ইউনুস মিয়া (৪০)। সে হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহালম সরকারের বাড়ির ভাড়াটিয়া।

এলাকাবাসী সূত্রে জানা যায়, অটোচালক ইউনূস মিয়া হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহালম চেয়ারম্যানের ভাড়া বাড়িতে বসবাস করেন। প্রতিদিনের মত আজ (সোমবার) দুপুরে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। অজয় দাস নামে একযাত্রীকে অটোরিকশা দিয়ে বৌ-বাজারে নিয়ে এলে ভাড়া নিয়ে অটোচালকের সাথে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ওই যাত্রী অটোচালক ইউনূসকে ছুরি দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত ইউনূস মিয়ার স্ত্রী আকলিমা বেগম জানান, আজ দুপুরে খাওয়া-দাওয়া শেষ করে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যার পর লোকমুখে শুনতে পাই আমার স্বামীকে ছুরিকাঘাত করা হয়েছে। খবর শুনে সদর হাসপাতালে এসে তার রক্তাক্ত মরদেহ দেখতে পাই।

এবিষয়ে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, হাজীপুরের বৌ-বাজারে ভাড়া নিয়ে দুইজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে অজয় দাস নামের এক যাত্রী অটোচালক ইউনুছকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনার পরপরই অভিযুক্ত যাত্রী অজয় দাসকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে হত্যার বিস্তারিত কারণ বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর