শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে

অনলাইন ডেস্ক / ১৩৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ৩০ মার্চ, ২০২৪

এক মাসের ব্যবধানে ক্রেডিট কার্ডের ব্যবহার কিছুটা বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বরের তুলনায় এ বছরের জানুয়ারিতে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ।

এ বছরের জানুয়ারিতে ক্রেডিট কার্ডে গ্রাহকরা ব্যয় করেছেন ২ হাজার ৬৭৮ কোটি টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরে ছিল ২ হাজার ৬৭৪ কোটি টাকা।

অন্যদিকে জানুয়ারিতে দেশের বাইরে লেনদেনের পরিমাণ ছিল ৫৩২ কোটি টাকা, যা ২০২৩ সালের ডিসেম্বরের ৫৭৯ কোটি ৩ লাখের চেয়ে ৮ দশমিক ১৬ শতাংশ কম।

দেশের মধ্যে কিন্তু বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা ক্রেডিট কার্ডের লেনদেন জানুয়ারিতে ১৮১ কোটি ৬ লাখ টাকায় নেমে এসেছে, যা ২০২৩ সালের ডিসেম্বরের ১৮৪ কোটি ১ লাখ টাকার চেয়ে ১ দশমিক ৩৫ শতাংশ কম।

দেশের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে ক্রেডিট কার্ডে লেনদেন ২০২৩ সালের ডিসেম্বরের ১ হাজার ৩০৯ কোটি ৫ লাখ টাকা থেকে বেড়ে এ বছরের জানুয়ারিতে ১ হাজার ৩২০ কোটি ৬ লাখ টাকায় উন্নীত হয়েছে।

একইভাবে খুচরা আউটলেটে ক্রেডিট কার্ডে লেনদেন ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে সামান্য বেড়েছে।

অন্যদিকে ইউটিলিটি বিষয়ক লেনদেন ডিসেম্বরের ২৪৪ কোটি ১ লাখ টাকা থেকে কমে এ বছরের জানুয়ারিতে ২২৮ কোটি ৪ লাখ টাকায় নেমে এসেছে। জানুয়ারিতে নগদ উত্তোলন কমে ২০৭ কোটি ১ লাখ টাকা হয়েছে, যা এক মাস আগে ছিল ২১৮ কোটি ৮০ লাখ টাকা।

ক্রেডিট কার্ড ব্যবহারের ধরন বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৭১ দশমিক ১০ শতাংশ লেনদেন ভিসার মাধ্যমে হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ১৮ দশমিক ২১ শতাংশ মাস্টারকার্ড ও ১০ দশমিক ৫২ শতাংশ আমেরিকা এক্সপ্রেসের মাধ্যমে হয়েছে। বাকি লেনদেন অন্য কার্ডের মাধ্যমে হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর