মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ মৌলভীবাজারে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা মৃদুল গ্রেফতার মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদে পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে ৪০টি পলাশের চারা রোপণ বড়লেখা সীমান্তে বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার দেবলছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৭ জনকে পুশইন দেড় মাস আগে বদলির আদেশ, এখনো মৌলভীবাজার প্রধান ডাকঘরেই তন্ময় দে চৌধুরী চেক ডিজঅনার মামলায় প্রধান শিক্ষক তদবির আলমের ৫ মাসের কারাদণ্ড  জমির অভাবে থমকে কোটি টাকার বর্জ্য শোধনাগার প্রকল্প

ডি মারিয়াকে হত্যার হুমকি

অনলাইন ডেস্ক / ১৫৪ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে দুষ্কৃতকারীরা। ডি মারিয়ার নিজ শহর রোজারিওতে যে বাড়িতে অবস্থান করেন, সেই ফানেস হিলস মিরাফ্লোরেস কন্ডোমিনিয়ামে সোমবার শেষ রাত আড়াইটার দিকে অজ্ঞাত ব্যক্তির চলন্ত গাড়ি থেকে কালো নাইলনে মোড়ানো হত্যার হুমকি বার্তা সংবলিত একটি বান্ডেল ছুড়ে মারা হয়। যেখানে বলা হয়েছে, ডি মারিয়া যদি রোজারিও ফিরে আসে, তাহলে তার পরিবারের কাউকে হত্যা করা হবে।

ডি মারিয়া ক্লাব ফুটবলে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে মাঠ মাতাচ্ছেন। এ বছরের ৩০ জুন ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর ছোটবেলার ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে খেলার ঘোষণা দিয়েছিলেন তিনি। দুষ্কৃতকারীদের হুমকির মূল লক্ষ্যও এটিই। চিঠিতে বলা হয়েছে, রোজারিও সেন্ট্রালের হয়ে খেলতে এলেই ডি মারিয়া কিংবা তার রিবারের কাউকে হত্যা করা হবে।

রোজারিও পুলিশের বরাত দিয়ে আর্জেন্টিনার ক্রীড়া বিষয় পোর্টাল টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ডি মারিয়ার বাড়ির বাইরে যে গাড়ি থেকে কালো নাইলনে মোড়ানো বস্তুটি ছুড়ে মারা হয়, তখন চারটি গান শটের আওয়াজ শোনা গেছে। তবে গাড়িটি তীব্র গতিতে ছিল বলে, সেই শটগুলো ছিল এলোমেলো এবং কোনো ক্ষতি হয়নি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর