শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কমলগঞ্জে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি: / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি শুভ কান্তি দাস (৩৮)। তিনি উপজেলার রহিমপুর ইউনিয়ন-এর শ্রীনাথপুর গ্রামের মৃত সপ্তক কান্তি দাস ওরফে সত্য কান্তি দাসের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) হীরক চক্রবর্তীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ থানার চৈত্রঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শ্রীনাথপুর এলাকায় শুভ কান্তি দাসের বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির কোঁচা থেকে কালো রঙের বায়ুরোধক পলিথিনে রাখা ৫০ পিস খয়েরি রঙের গোলাকৃতি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৪ হাজার ৪০০ টাকাও জব্দ করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে মাদক রাখার বিষয়টি স্বীকার করেছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় কমলগঞ্জ থানা-এ মামলা দায়ের করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর