শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

‘পৈতৃক ভিটা শ্রীমঙ্গলে’ শমিত শোম

ডেস্ক রিপোর্ট / ১২৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ঐতিহাসিক জয়ের পর ‘পৈতৃক ভিটা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে’ বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার শমিত শোম। বুধবার (১৯ নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে আসেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে পরম মমতা ও গভীর আন্তরিকতার সঙ্গে বরণ করে নেন।

এর আগে গত মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১-০ গোলে হারানোর ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শমিত।

শমিত শোম ছোটবেলায় যখন শ্রীমঙ্গলে আসতেন, তখন তার পরিচয় ছিল ভিন্ন। তখন পারিবারিক পরিমণ্ডলেই কাটত ছুটির সময়। গত কয়েক মাসে বাংলাদেশে শমিত এলেন তিনবার, তবে নিজ বাড়িতে যাওয়ার সুযোগ হয়নি। অবশেষে ভারতকে হারানোর পরদিন শ্রীমঙ্গল ফিরে অন্যরকম অনুভূতিতে ভাসলেন জাতীয় দলের এ মিডফিল্ডার।

গণমাধ্যমে দেওয়া প্রতিক্রিয়ায় শমিত শোম বলেন, শ্রীমঙ্গল এসে অনেক ভালো লাগছে। আমি তো তিনবার (জাতীয় দলে সুযোগ পাওয়ার পর) আসলাম বাংলাদেশে। এখানে আসতে পারিনি আগে। এবার এখানে সময় কাটাতে পেরে খুশি লাগছে।

শ্রীমঙ্গলের দক্ষিণ উত্তরসুর এলাকার সন্তান শমিত শোম। ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক লাল শোমের নাতি। তার বাবা মানস লাল শোম এবং জেঠু (চাচা) বীর মুক্তিযোদ্ধা মোহন লাল শোম, উভয়েই শ্রীমঙ্গলের সুপরিচিত মুখ।

শমিত শোম কানাডায় গড়ে তুলেছেন ফুটবলে নিজের দক্ষতা ও পেশাদারি। আধুনিক প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং দৃঢ় মানসিকতা তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের কাতারে।

জাতীয় দলে ডাক পাওয়ার মধ্য দিয়ে শমিত শোম হয়ে উঠেছেন কেবল শ্রীমঙ্গলের নয়, বরং সমগ্র বাংলাদেশের গর্ব। স্থানীয় ক্রীড়ামহলে ইতিমধ্যে শুরু হয়েছে উচ্ছ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে শমিত শোমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন অসংখ্য ভক্ত ও শুভানুধ্যায়ীরা।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর