বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

জিম্মি জাহাজ আবারও সরিয়ে নিচ্ছে দস্যুরা

অনলাইন ডেস্ক রিপোর্ট / ১০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪
মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরে ‘এমভি আবদুল্লাহ’ নামের জাহাজটির নিয়ন্ত্রণ নেন সোমালি জলদস্যুরা। ফাইল ছবি

২৩ নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নিচ্ছে জলদস্যুরা। শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টার পর জাহাজটির নোঙ্গর তোলা হয়। এখন এটি চলমান অবস্থায় আছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম।

তিনি বলেন, আমাদের টেকনিক্যাল পারসনরা স্যাটেলাইট অবস্থান দেখে নিশ্চিত হয়েছেন যে, ‘এমভি আবদুল্লাহ’কে আগের অবস্থান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জাহাজটি চলমান। কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আমরা সেটি ট্রেস করার চেষ্টা করছি।

এর আগে বৃহস্পতিবার সোমালিয়ান সময় দুপুর ১টার দিকে দেশটির গারাকাড উপকূল থেকে ৭ মাইল দূরে এমভি আবদুল্লাহকে নোঙ্গর করায় জলদস্যুরা। এরপর তাদের ১৯ জনের নতুন আরেকটি দল জাহাজের দায়িত্ব নেয়। আর যারা জাহাজটি জিম্মি করেছিল, ৫০ জনের সেই দস্যু দলটি জাহাজ ছেড়ে চলে যায়।

এদিকে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে ট্র্যাকিং করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতীয় নৌবাহিনীর দুটি জাহাজ।

এক বিবৃতিতে ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ জিম্মি হওয়ার খবর পেয়ে উদ্ধারের জন্য লং-রেঞ্জ মেরিটাইম পেট্রোল (এলআরএমপি) বিমান মোতায়েন করে ভারতীয় নৌবাহিনী। ১৪ মার্চ সকালে যুদ্ধজাহাজটি সফলভাবে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে আটকে দেয়।

পরে জিম্মি নাবিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য যুদ্ধজাহাজটি সোমালিয়ার আঞ্চলিক জলসীমায় পৌঁছানো পর্যন্ত এমভি আবদুল্লাহর কাছাকাছি অবস্থানে থাকে।

এরপর বৃহস্পতিবার রাতে নাবিকদের উদ্ধারে অভিযান চালায় উদ্ধারকারী জাহাজ। তখন দুপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। তবে জিম্মিদের হত্যার হুমকি পেয়ে পিছিয়ে যায় ওই জাহাজ।

১২ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে ৪৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছিল জাহাজটি। বর্তমানে দস্যুদের কাছে জিম্মি রয়েছেন ২৩ বাংলাদেশি নাবিক ও ক্রু।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর