সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

কমলগঞ্জে তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতীর উদ্যোগে ঈদুল আজহার গোশত বিতরণ

ডেস্ক রিপোর্ট / ১১৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কমলগঞ্জের তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আশিক চিশতী নিজ বাসভবনে উপজেলার প্রায় শতাধিক ইমাম ও মোয়াজ্জিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি নিজ খামারে কুরবানিকৃত গরু ও মহিষের গোশত বিতরণ করেন।

বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মুঈদ আশিক চিশতী পথচারী, দিনমজুর, রিকশাচালক, সিএনজি চালক ও দোকানে কর্মরত মানুষের মাঝে গোশত বিতরণ করেন। এতে প্রায় ২০০ প্যাকেট গোশত সরাসরি মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়।

স্থানীয়রা জানান, মুঈদ আশিক চিশতীর এই মানবিক উদ্যোগ ঈদুল আজহার আনন্দকে দ্বিগুণ করেছে। গরিব ও অসহায় মানুষেরা তার এই দৃষ্টান্তমূলক কর্মকাণ্ডকে মনে রাখবে বলে আশা করা যায়।

মুঈদ আশিক চিশতী এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য কুরবানির মাহাত্ম্য বোঝার সময়। সমাজের প্রান্তিক মানুষদের মাঝে সামান্য আনন্দ পৌঁছে দিতে পারা আমার জন্য অনেক বড় সুখের বিষয়। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর