শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

ডেস্ক রিপোর্ট / ৮০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে সিলেট থেকে ছেড়ে আসা তেলবহনে ব্যবহৃত লাইনচ্যুত ওয়াগনটি উদ্ধার করা হয়েছে। এতে সাড়ে ৪ ঘন্টা পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার দিকে লাউয়াছড়া উদ্যানের ২৯৪/৮ নম্বর পিলার এলাকায় তেলবহনে ব্যবহৃত ওয়াগনটি লাইনচ্যুত হয়। পরে রাত সাড়ে ৮টায় ওয়াগনটি উদ্ধার করে সরিয়ে নিলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওয়াগনটি শমসেরনগরের দিকে সরিয়ে নেয়া হয়েছে। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনগুলো একে একে গন্তব্যে যাচ্ছে।

এর আগে দূর্ঘটনা কবলিত তেলবাহী ৯৬২ নম্বর ট্রেনটিতে থাকা আরএনবি গোয়েন্দা পরাগ বকুল দাস জানান, ‘সকালে সিলেট থেকে ট্রেন ছেড়ে আসার পর লাউয়াছড়া উদ্যানের প্রবেশের পর হঠাৎ করে তারা ধোঁয়া দেখতে পান। পরে তাৎক্ষণিক বিষয়টি লোকোমাস্টারকে জানালে তিনি ট্রেন থামান। ধোঁয়ার উৎপত্তি স্থলে দেখা যায় ট্রেনের একটি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনে কোন তেল ছিল না।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর