শনিবার, ১১ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি কমলগঞ্জে হৃদয় হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ঈদের শুভেচ্ছা জানালেন মুঈদ আসিক চিশতী

ডেস্ক রিপোর্ট / ৪২ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গলসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তরুণ উদ্যোক্তা ও কৃষিবিদ মুঈদ আসিক চিশতী।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, মানবিকতা ও দায়িত্ববোধের শিক্ষা দেয়। সমাজের সামর্থ্যবান মানুষ অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়ালে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়বে।

তিনি কোরবানির প্রকৃত শিক্ষাকে আত্মত্যাগ ও মানবকল্যাণের সঙ্গে সম্পৃক্ত করে বলেন, বর্তমান সময়ে সামাজিক সম্প্রীতি, পারিবারিক বন্ধন ও পারস্পরিক সহমর্মিতা ধরে রাখা অত্যন্ত জরুরি। একই সঙ্গে ঈদের আনন্দ যেন আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটায়, সে বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

কৃষিবিদ ও উদ্যোক্তা হিসেবে দেশের কৃষি ও স্থানীয় অর্থনীতি নিয়ে কথা বলতে গিয়ে মুঈদ আসিক চিশতী বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে।” ঈদকে ঘিরে গবাদিপশু পালনকারী খামারি ও কৃষকদের অবদান দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে তিনি স্থানীয় খামারিদের উৎপাদিত পশু ক্রয়ে সবাইকে উৎসাহিত করেন।

তিনি আরও বলেন, বর্তমানে অনেক তরুণ কৃষি, খামার ও ক্ষুদ্র উদ্যোক্তা কার্যক্রমে যুক্ত হচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কর্মসংস্থান তৈরিতে তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।

ঈদ উপলক্ষে নাগরিক সচেতনতার বিষয়েও গুরুত্বারোপ করে তিনি বলেন, কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। পাশাপাশি পরিচ্ছন্নতা, যানজট নিরসন, নিরাপত্তা ও জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ঈদকে কেন্দ্র করে কমলগঞ্জ-শ্রীমঙ্গে আগত পর্যটকদেরও শুভেচ্ছা জানান মুঈদ আসিক চিশতী। তিনি বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান ও প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ অঞ্চল দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ভ্রমণকারীদের স্থানীয় সংস্কৃতি ও পরিবেশের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি।

শেষে তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গলসহ দেশবাসীর শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপনের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর