শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

মৌলভীবাজারে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

ডেস্ক রিপোর্ট / ৯৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় জেলার সার্বিক পরিস্থিতি সন্তোষজনক ছিল বলে জানিয়েছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষায় মোট ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ হাজার ৯৪৯ জন উপস্থিত ছিল। অনুপস্থিত ছিল ১১৮ জন। দাখিল পরীক্ষায় ৩ হাজার ১২৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ হাজার ৭৫ জন এবং অনুপস্থিত ছিল ৫১ জন। এছাড়া এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ৯১৬ জনের মধ্যে ৮৯৭ জন উপস্থিত ছিল, অনুপস্থিত ১৯ জন।

পরীক্ষার প্রথম দিনে জেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। তিনি সদর উপজেলার কাশিনাথ আলাউদ্দীন হাই স্কুল ও কলেজ, টাউন কামিল মাদ্রাসা এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সংশ্লিষ্ট কেন্দ্র সচিব, হল সুপার, ট্যাগ অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া কমলগঞ্জ উপজেলার কালীপ্রসাদ উচ্চ বিদ্যালয় ও কমলগঞ্জ সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক। এ সময় তাঁর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক জানান, ‘প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা গেছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়মের তথ্য পাওয়া যায়নি।’

তিনি আরও জানান, নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং কেন্দ্রগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোনো অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশুদ্ধ পানির ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আশা প্রকাশ করেন, প্রথম দিনের মতো বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে। একই সঙ্গে তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতা বজায় রেখে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর