শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

খাসিয়া পুঞ্জি পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

ডেস্ক রিপোর্ট / ১৩০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান। শুক্রবার বিকাল ৪ ঘটিকায় তিনি খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন এবং স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য ও কুশল বিনিময়ে অংশ নেন।

​পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী মহোদয়কে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুছিয়াং।

এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের সভাপতি জিডিশন প্রধান, সাধারণ সম্পাদক অনিলজয় ডিখার সহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির মান্রী প্রতিনিধি এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। কুশল বিনিময়কালে খাসিয়া পুঞ্জিগুলোর বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর