শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

সন্তান প্রসবের পর ফুটবলার রাজিয়া সুলতানার মৃত্যু

ডেস্ক রিপোর্ট / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের গুরুত্বপূর্ণ সদস্য রাজিয়া সুলতানা সন্তান প্রসবের পর স্ট্রোক করে মারা গেছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। 

পরিবারের বরাত দিয়ে কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি গণমাধ্যমকে বলেন, ফুটবলার রাজিয়া সুলতানা দরিদ্র পরিবারের মেয়ে।

‘গতকাল (বুধবার) রাত ১০টার দিকে তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। এরপরেই রাত তিনটায় হঠাৎ রাজিয়া স্ট্রোকে আক্রান্ত হন। তাকে কালিগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে ভোর চারটার দিকে তার মৃত্যু হয়।’

তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় থেকে ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। পরবর্তীতে জাতীয় নারী ফুটবল দলে খেলার সুযোগ হয়। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। তবে কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেওয়া হয়। তার অকাল মৃত্যুর খবরে আমরা শোকাহত।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর