শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

এক ফুট জমির জন্য ভাইয়ের হাতে ভাই খুন

ডেস্ক রিপোর্ট / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ মার্চ, ২০২৪

মানিকগঞ্জের সিংগাইরে দুই ভাইয়ের মধ্যে জমির বিরোধের জের ধরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই কোহেল উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে।

সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে শাহীনুর ইসলাম গুরুত্ব আহত হয়েছেন।

নিহত কোহেল উদ্দিন সিংগাইর উপজেলার জার্মিতা ইউনিয়নের মধুরচর এলাকার মৃত ইন্তাজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে বড় ভাই ইসলাম মুন্সি ও ছোট ভাই কোহেল উদ্দিনের মধ্যে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছি। এ নিয়ে গতকাল রোববার দুপুরে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে লাঠিশোটা দিয়ে একে অপরের উপর হামলা করে। হামলায় কোহেল উদ্দিন ও তার ছেলে শাহীনুর ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা কোহেল উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে এবং তার ছেলেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে মাত্র এক ফুট জায়গা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার পর থেকে বড় ভাই ইসলাম মুন্সি পলাতক রয়েছে। এ বিষয়ে সিংগাইর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর