বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
হত্যা মামলায় আপস না করায় গাড়ি পুড়িয়ে হয়রানির অভিযোগ বন্ধুর বিয়েতে যোগ দিতে কাতারের নাগরিক বড়লেখায় সিলেটের পরিবহন ধর্মঘট প্রত্যাহার কমলগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেফতার কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর কমলগঞ্জে ধর্ষণ মামলায় স্বামী গ্রেপ্তার, স্ত্রীর দাবি পরিকল্পিত ফাঁদ কমলগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঘরে দুর্ধর্ষ চুরি, খুলে নিল দরজা-জানালাসহ সবকিছু লাউয়াছড়াসহ তিন বন বিটে পাঁচ মাস ধরে ভাতা বন্ধ, মানবেতর জীবন সিপিজি সদস্যদের জুড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ

শ্রীলঙ্কার ‘টাইমড আউট’ উদযাপন, পাল্টাপাল্টি বক্তব্য দু’দলের

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১০ মার্চ, ২০২৪

‘নাগিন ড্যান্স’ থেকে ‘টাইমড আউট’। নিদাহাস ট্রফি থেকে ভারত বিশ্বকাপ। শ্রীলঙ্কা-বাংলাদেশের খেলা মানেই মাঠে থাকবে প্রচণ্ড উত্তাপ। দেখা যাবে বিভিন্ন ধরনের উদযাপন। বিতর্কিত এ উদযাপনের ধারাবাহিকতা বজায় ছিল চলতি সিরিজেও। শিরোপা জেতার পরে হাতের ঘড়ির দিকে ইঙ্গিত করে আবারও সেই পুরোনো আগুনে ঘি ঢাললো লঙ্কান ক্রিকেটাররা।

শনিবার (৯ মার্চ) স্বাগতিক বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ হারানোর পর সেই ‘টাইমড আউট’ উদযাপন করেছে শ্রীলঙ্কা। বিষয়টি নিয়ে ম্যাচ পরবর্তী প্রেস ব্রিফিংয়ে কথা বলেছেন দুই দলের অধিনায়কই।

এমন উদযাপন কে ইতিবাচকভাবে নেননি টাইগার অধিনায়ক। নাজমুল শান্ত বলেন, আক্রমণাত্মকভাবে এটা নিয়ন্ত্রণের কিছু নেই। তারা (শ্রীলঙ্কা) এখনো টাইমড আউট থেকে বের হতে পারছে না। ফলে সব উদযাপনে ওরা এটাই করছে।

অতীত থেকে তাদের বের হয়ে আসা উচিৎ জানিয়ে শান্ত আরও বলেন, বর্তমানে থাকা উচিত। মাঠের খেলায় আমরা নিয়মের বাইরে কিছু করিনি। ওরা একটু বেশিই মাতামাতি করেছে, আমরা এগুলো নিয়ে চিন্তিত না।

ঘড়ির দিকে ইঙ্গিত করে এমন উদযাপনের বিষয়ে কথা বলেছেন খোদ লঙ্কান কোচ ও কুশাল মেন্ডিস। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কুশালের পাল্টা প্রশ্ন ছিল, ‘কিসের উদযাপনের কথা বলছেন?’

এরপর নিজেকে সামলে তিনি বলেন, কেউ একজন টাইমড আউট উদযাপন করছিল। যদিও আমি জানি না কেন করছিল। আমরা খুশি ছিলাম তাই আমরা আমাদের উদযাপন করেছি।

শ্রীলঙ্কা দল কি এখন থেকে এভাবেই উদযাপন করবে, এমন প্রশ্নের জবাবে সহকারী লঙ্কান কোচ নাভিদ বলেন, অবশ্যই না। এরপর তিনি এ বিষয়ে আর কথা বলেননি। মন্তব্য করেন, সংবাদ সম্মেলনের জন্য এটি আদর্শ কোনো প্রশ্ন নয়


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর