মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম ভোলাগঞ্জে সাংবাদিকের ওপর হামলা: তিনজনের বিরুদ্ধে মামলা কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক

এককভাবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

অনলাইন ডেস্ক / ২০০ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ২ মার্চ, ২০২৪

একক প্রার্থী হিসেবে ২০৩৪ ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। দেশটি ইতোমধ্যে সে লক্ষে কাজ শুরু করেছে।

গত অক্টোবরে একক বিডার হিসেবে শুধুমাত্র মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই দেশটির নাম এসেছিল। ওই সময় ফিফার ডেডলাইন শেষ হবার প্রাক্কালে অস্ট্রেলিয়া লড়াই থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেয়।

এ বছরের শেষে ফিফা কংগ্রেসে স্বাগতিক দেশের নাম ঘোষণা করা হবে।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল জানিয়েছেন, দেশটির দ্রুত রূপান্তরের কারণে বিড সফল হবার সম্ভাবনা রয়েছে।

এ সম্পর্কে সৌদি ফুটবল প্রধান বলেন, ‘এক্ষেত্রে আমাদের ফুটবল গল্প বিশ্বের কাছে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী ফুটবলে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। পুরো বিশ্বকে আমাদের এই চমৎকার যাত্রার সাথে যোগ করতে বিডে উন্মুক্ত আমন্ত্রণ থাকবে।’

বিডিংয়ে একক প্রার্থী থাকলেও ফিফার আইনানুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে হলে সৌদি আরবকে আনুষ্ঠানিক ভাবে বিডে অংশ নিতে হবে। সৌদি আরবের বিডের মূল স্লোগান হলো, ‘ক্রমবর্ধমান। একসাথে।’

এখানে রাজ্য, তার জনগন ও বিশ্ব ফুটবলের মধ্যে একটি সম্পর্ক তৈরীর বন্ধন গড়ে তোলার চেষ্টা করা হবে।

২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেবার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূল মন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। তাতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে।

ফুটবল, ফমূর্লা ওয়ান, গলফ, বক্সিংয়ের বেশ কিছু বড় ইভেন্ট সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে। সৌদি পেশাদার লিগে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড নিজেদের অবস্থান নিশ্চিত করেছে। প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেড তারা কিনে নিয়েছে। ক্রীড়াঙ্গনের এসব বড় ইভেন্টের মাধ্যমে দেশটির পর্যটন শিল্পেরও উন্নতি হয়েছে।

ফিফার গাইডলাইন অনুযায়ী বিশ্বকাপের স্বাগতিক হতে হলে একটি দেশকে অবশ্যই মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

ধারণা করা হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের মতই জুন-জুলাইয়ে প্রচন্ড গরমের কথা বিবেচনা করে ২০৩৪ বিশ্বকাপও নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হবে। এই প্রথমবারের মতো ৪৮ দলের বর্ধিত কলেবরের টুর্ণামেন্ট কোনো একটি একক দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর