শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

নতুন ফিচার আসছে ইনস্টাগ্রামে

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

রিলস দেখার ক্ষেত্রে ইনস্টাগ্রাম এখনও সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। শর্ট ভিডিও কন্টেন্ট প্লাটফর্ম ইনস্টাগ্রামে রিলসের জনপ্রিয়তাও তুঙ্গে। তবে ইনস্টাগ্রাম এখন আরও ব্যবহারকারী আকৃষ্ট করার জন্য নতুন পন্থানির্ভর হতে শুরু করেছে। এজন্য পরীক্ষা-নিরিক্ষাও চালাতে শুরু করেছে প্রতিষ্ঠানটি।

ইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতিইন্টারনেট স্পিড সূচকে বাংলাদেশের অবনতি
সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ইনস্টাগ্রাম নতুন ফিচার নিয়ে কাজ শুরু করেছে। অনেক আইওএস ব্যবহারকারীর ইনস্টাগ্রাম অ্যাপ নেই। তারা যদি রিলস দেখতে চায় তাহলে ওয়েব ব্রাউজারের ওপর আর নির্ভর করতে হবে না। অ্যাপের নেটিভ ইন্টারফেসেই তা করা সম্ভব। এখন পুরো অ্যাপ ডাউনলোড না করেই তা অ্যাকসেস করা যাবে। মূলত ব্যবহারকারীরা যাতে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, তার জন্যই এই ফিচারটি ডিজাইন করতে হবে। আর এই নির্দিষ্ট কাজগুলির মধ্যে অন্যতম হলো-দ্রুত এবং সহজে পেমেন্ট করা কিংবা বাইক ভাড়া দেওয়া ইত্যাদি।

যেভাবে ডেস্কটপে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন যেভাবে ডেস্কটপে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করবেন
প্রতিবেদন অনুসারে, নিজেদের অ্যাপ ভার্সন ৩১৯.০.২-এ অ্যাপ ক্লিপ যোগ করেছে ইনস্টাগ্রাম। যা আপাতত টেস্টফ্লাইটের মাধ্যমে বিটা টেস্টাররা পাচ্ছেন। যেসব ব্যবহারকারীদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই, তারা আইমেসেজ বা অন্যান্য অ্যাপের মাধ্যমে শেয়ার করা রিলের একটি লিঙ্কে ক্লিক করে অ্যাপ ক্লিপটি ট্রিগার করতে পারেন। ইনস্টাগ্রাম অ্যাপের নেটিভ ইউআই-এ রিল দেখার অনুমতি দেয় অ্যাপ ক্লিপ। শুধু তাই নয়, অন্যান্য জনপ্রিয় ভিডিও স্ক্রল করা এবং অন্যদের সঙ্গে শেয়ার করারও অনুমতি দেয় নতুন এই ফিচারটি।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর