শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল

ক্রীড়া ডেস্ক / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪

দেশের ক্রিকেটে এখনো উত্তাপ ছড়াচ্ছে বিপিএল। তবে এরই মধ্যে উত্তাপের ছোঁয়া পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটেরও। বাংলাদেশ জাতীয় দল প্রস্তুত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য। বিপিএলের মাঝেই শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। পুরুষ ক্রিকেটে ঠাসা সূচির মধ্যে নারী ক্রিকেটেও আছে বড় ব্যস্ততা।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মতো বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। সিরিজের সূচিও প্রকাশ করেছে বিসিবি। ঘরের মাঠে অজিদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিগার সুলতানা জ্যোতিরা।

আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অস্ট্রেলিয়ার মেয়েরা। ২০২২-২৫ আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অধীনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২১ মার্চ। আর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩১ মার্চ। সবগুলো ম্যাচ মিরপুর শের-ই-বাংলায় অনুষ্ঠিত হবে।

এর আগে মাত্র একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি মেয়েরা। সেটি ছিল ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ১০ বছর পর আবারও ঢাকার মাঠে দেখা যাবে অ্যালিসা হিলিদের।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর