শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

আগামী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক : / ১৩৬ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বাকি ৫ বিভাগের (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট) কিছু জায়গাতেও সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে একথা বলা হয়েছে। জানানো হয়, ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। চট্টগ্রাম বিভাগ ছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবারের (২৩ ফেব্রুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা প্রবল। সারাদেশের বাকি অংশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দু’দিনের মতো এদিনও ভোরে সামান্য কুয়াশা পড়লেও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর