শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ

শেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০

নিজস্ব প্রতিবেদক / ১৪৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে বাস ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ হলে ট্রলিটি পাশের একটি ক্ষেতে পড়ে যায়। আর বাসটি একটি বাড়িতে ঢুকে যায়।

উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া এলাকায় বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রলির সহকারী হামিদুর রহমান (২৬)। তিনি শ্রীবরদী উপজেলার বড়পোড়াগড় এলাকার মফিজ উদ্দিনের ছেলে। অপরজন পার্শ্ববর্তী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার পাখিমারা এলাকার আব্দুল বারেকের ছেলে গোলাম ফারুক লিটন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিক।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস বকশিগঞ্জের দিকে যাচ্ছিল। পথে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রলিটি পাশের একটি ক্ষেতে পড়ে যায়। আর বাসটি একটি বাড়িতে ঢুকে যায়। এসময় ঘটনাস্থলে ট্রলির সহকারী হামিদুর রহমান মারা যান। আহত হন ট্রলির চালক ও বাসের যাত্রীসহ অন্তত ১০ জন। আহতদের মধ্যে গোলাম ফারুক লিটনকে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারের লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যান।

ওসি কাইয়ুম খান সিদ্দিক জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনের মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠায়। একাধিক আহত লোক হাসপাতালে ভর্তি রয়েছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর