মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে নববিবাহিত স্ত্রীকে তুলে নেওয়ার অভিযোগ, থানায় মামলা-অভিযোগ বন্যাকবলিত কমলগঞ্জে রুহি ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ, ১০৫ পরিবারের পাশে লন্ডনপ্রবাসী ড. হাজ্বী শাহ্ আলম মৌলভীবাজারে যুক্তরাজ্য প্রবাসী কাইয়ুম মিয়াকে ধরতে পুলিশের অভিযান কমলগঞ্জ ভূমি অফিসের সামনে বেহাল সড়ক,কাদা-পানিতে নষ্ট হচ্ছে পথচারীদের কাপড় দেশীয় ফলের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে আম্বিয়া কেজি স্কুলের দিনব্যাপী আয়োজন প্রবীণ ব্যবসায়ী আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল নিখোঁজের ১৯ দিন পর স্বামীর বাড়ির উঠান থেকে নারীর মরদেহ উদ্ধার অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা মৌলভীবাজারে সীমান্ত দিয়ে ১০ জনকে বিএসএফের পুশইন, রাতে বিজিবির পুশব্যাক চায়ের জনপদে কনটেন্ট নির্মাতাদের প্রথম স্বীকৃতি

যুক্তরাষ্ট্র প্রবাসীর চেক গায়েব করে টাকা উত্তোলনের চেষ্টা; চিঠি বিলিকারী আটক

নিউজ ডেস্ক, প্রতিদিনের মৌলভীবাজার / ১৩৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

মৌলভীবাজার প্রধান ডাকঘর থেকে চেক গায়েব করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সময় চিঠি বিলিকারী রায়হান আহমদকে আটক করছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। পুলিশ মামলা দায়ের করে চিঠি বিলিকারী রায়হান আহমদকে কারাগারে পাঠিয়েছেন। এঘটনায় জেলা জোরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ব্যাংক, মৌলভীবাজার মডেল থানা ও ডাকঘর সূত্রে জানা যায়, আটককৃত রায়হান আহমদ মৌলভীবাজার প্রধান ডাকঘরে আউটসোর্সিং এ চিঠি বিলিকারী হিসেবে কাজ করতেন। যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা ইয়াসমিন নিলু তার ভাই ওয়াদুদ আহমদ মুফতির কাছে সরকারি ডাক যোগে দুই লক্ষ টাকার একটি চেক পাঠান। চিঠি বিলিকারী রায়হান আহমদ চিঠি গায়েব করে চেক তার আয়েত্তে নেন। পরবর্তীতে চিঠি বিলিকারী রায়হান আহমদ গত ১৪ ফেব্রুয়ারী মৌলভীবাজার ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে একটি চিঠি দেন। এটাতে লেখা ছিল চেকে উল্লেখিত টাকা নিলুফা ইয়াসমিন নিলু এর আত্মীয় রায়হান আহমদ এর কাছে দেয়ার জন্য। এই চিঠি পেয়েই কর্মকর্তারা সন্দেহ করেন। এই দিন নিলুফা ইয়াসমিন নিলু নামীয় মেইল থেকে চেকে উল্লেখিত টাকা রায়হানকে দেয়ার জন্য অনুরোধ করা হয়। সেখানেও লেখা ছিল পারিবারিকভাবে আমি নানা সমস্যায় আছি। আমি ফোন দিতে পারব না, চেকের টাকা আমার আত্মীয় রায়হান আহমদ এর কাছে দিয়ে দিবেন। এক পর্যায়ে ১৫ ফেব্রুয়ারী চিঠি বিলিকারী রায়হান আহমদ ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্মকর্তার নানা প্রশ্নের উত্তর দিতে পারেননি।

ব্যাংক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিলু’র হিসাব বিবরণীতে দেয়া নম্বরে ফোন দিলে নিলুফা ইয়াসমিন নিলু বলেন, রায়হান আহমদ নামে কারো কাছে আমি চেক দেইনি। চেকটি আমার ভাইয়ের কাছে পাঠিয়েছি। তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে পুলিশে খবর দেন। মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠান।

যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা ইয়াসমিন নিলু’র ভাই ওয়াদুদ আহমদ মুফতি বলেন, আমার বোন দুই লক্ষ টাকার চেক সরকারি ডাক যোগে আমার কাছে পাঠান। কিন্তু আমি পাইনি। মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদ চেক গায়ের করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাকে আটক করে।

এ বিষয়ে মৌলভীবাজার প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল কাম পোস্টমাস্টার মো. আব্দুল কাদের বলেন, রায়হান আহমদ রাজস্বভুক্ত কর্মচারী নয়। তার এ অপরাধের জন্য আমরা দায় নিতে পারব না। মনে হয় তার পিছনে বড় একটি সিন্ডিকেট কাজ করছে। জিজ্ঞাসাবাদ করলে মূলহোতা বের হয়ে আসবে।

ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মৌলভীবাজার শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম বলেন, মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদ দুই লক্ষ টাকার চেকটি নিয়ে আসলে তার কথাবার্তায় আমাদের সন্দেহ হয়। যাছাইবাছাই করে দেখা যায় যুক্তরাষ্ট্র প্রবাসী নিলুফা ইয়াসমিন নিলু চেকটি রায়হান আহমদ’কে দেননি।

মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ এ কে এম নজরুল ইসলাম বলেন, মৌলভীবাজার প্রধান ডাকঘরের চিঠি বিলিকারী রায়হান আহমদ’কে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর