শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কালবৈশাখী——-বর্ষা রানী মালাকার

বর্ষা রানী মালাকার / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬


​বিকেল হয়নি তখনও-
তবু সন্ধ্যা আসে,
নীল আকাশ কালো মেঘে
গুরুগুরু হাসে।
বিজলি চমকে ঘন
উগ্র কলতান,
প্রকৃতির তাণ্ডব নৃত্যে
কাঁপছে ভয়ে প্রাণ।
থরথরিয়ে কাঁপছে পাতা
আমগুলো ঝরে,
কান্ড ছেড়ে গাছের ডাল
যেথায় সেথায় পড়ে।
ঘরের চাল উড়ে গেল
শিউলি আপা কাঁদে,
কাদের চাচার মাছের পুকুর
রক্ষা হয়নি বাঁধে।
ফসলি জমি ডুবল জলে
পড়ল হাহাকার
বাজ পড়ে মরল শফিক
নিঃস্ব পরিবার।
কেউবা হলো সেই বিকেলের
নিছক সাক্ষী,
কাউকে করলো সর্বস্বান্ত
কালবৈশাখী।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর