শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

খুলনাকে হারাল চট্টগ্রাম

প্রতিদিনের মৌলভীবাজার ডেস্ক / ১৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪

৬৫ রানের জয়ে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। বিপিএলে গুরুত্বপূর্ণ এ ম্যাচে এসে দুর্দান্ত এক ইনিংস খেললেন তানজিদ তামিম। এই তরুণ ওপেনারের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বড় লক্ষ্য তাড়ায় খুলনা টাইগার্সের হাল ধরতে পারেননি কেউই। তাতে বড় ব্যবধানে হেরেছে এনামুল হক বিজয়ের দল।

মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ ১১৬ রান করেছেন তানজিদ তামিম। জবাবে খেলতে নেমে ১৯ ওভার ৫ বলে ১২৭ রানে অলআউট হয় খুলনা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই সাজঘরে ফেরেন পারভেজ হোসেন ইমন। এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৬ রান। তিনে নেমে শাই হোপ কিছুটা আশা দেখালেও ফিরেছেন ২১ বলে ৩১ রান করে। বিজয়ও ভালো শুরু পেয়েছিলেন তবে ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ৩৫ রান।

এর পর আর কেউই বলার মতো কোনো রান করতে পারেননি। তাতে ১২৭ রানেই শেষ হয়েছে খুলনার ইনিংস। চট্টগ্রামের হয়ে ২৫ রানে ৩ উইকেট শিকার করেছেন শুভাগত হোম।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর