শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ কমলগঞ্জে গভীর রাতে রাইস মিলসহ তিন দোকানে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান ভিডিপি সদস্য আশরাফুল আলমের উদ্যোগে কমলগঞ্জের মুন্সিবাজারে পরিচ্ছন্নতা অভিযান কমলগঞ্জে মামলা প্রত্যাহারে হুমকির অভিযোগ প্রবাসীর স্ত্রীর সিলেট বৈদেশিক ডাকঘরের সুপার তন্ময় দে চৌধুরীর বিরুদ্ধে আবারও অফিস কামাইয়ের অভিযোগ শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা; আহত-১কমলগঞ্জ থানায় অভিযোগ

কক্সবাজার-ঢাকা রেলপথে পর্যটকের জন্য ৫ দিনের ‘বিশেষ ট্রেন’

অনলাইন ডেস্ক / ২০২ বার দেখা হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

প্রায় তিন মাস রাজনৈতিক অস্থিরতা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পর্যটকের খরা ছিল কক্সবাজারে। সমুদ্র সৈকতও অনেকটা ফাঁকা ফাঁকা ছিল।

সেই খরা কাটিয়ে চলতি মাসে এখন পর্যটকে মুখর কক্সবাজার। ছুটির দিনগুলোতে হোটেল-মোটেলে ভিড় বেড়েছে।

এদিকে পর্যটকদের চাহিদার বিষয়টি বিবেচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ কক্সবাজার -ঢাকা রেলপথে ফেব্রুয়ারি ও মার্চ মাসে পাঁচদিনের বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এই বিশেষ ট্রেন মঙ্গলবার রাত ১১টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসবে। যা পরের দিন বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশনে পৌঁছাবে। একইভাবে ট্রেনটি আগামী ২৮ ফেব্রুয়ারি ও ৬ মার্চ কক্সবাজার থেকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে ভোর ৪টায়।

এছাড়া বিশেষ আরেকটি ট্রেন আগামী ২১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় কক্সবাজার থেকে ছাড়বে এবং চট্টগ্রাম পৌঁছাবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

স্টেশন মাস্টার মোহাম্মদ গোলাম রব্বানীর দেওয়া তথ্য মতে, বিশেষ ট্রেনটিতে ১৪টি কোচ রয়েছে। এর মধ্যে ৪৫০টি শোভন চেয়ার এবং ২২০টি এসি চেয়ার। টিকেটের মূল্য ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেসে’র মতো।

‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে ঢাকা-কক্সবাজার এসি (স্নিগ্ধা) ভাড়া এক হাজার ৩২৫ টাকা এবং নন-এসি (শোভন চেয়ার) ভাড়া ৬৯৫ টাকা। একই ট্রেনে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ভাড়া (এসি) ৪৭০ টাকা এবং (নন-এসি) ২৫০ টাকা।

এদিকে এই রুটে কক্সবাজার ও চট্টগ্রামের যাত্রীদের জন্য একটি কমিউটার ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ মাসের শুরুতে এই ট্রেনটি চালু হওয়ার কথা থাকলেও ইঞ্জিন সংকটের কারণে পিছিয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ১১ নভেম্বর নবনির্মিত দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেন। এরপর ১ ডিসেম্বর থেকে বিরতিহীন ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের মধ্যে দিয়ে এই রুটে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করা হয়। পরে ১০ জানুয়ারি দ্বিতীয় ননস্টপ আন্তঃনগর ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস’ চালু হয়। এ পর্যন্ত এই ট্রেন দুটিই যাত্রী পরিবহন করে আসছিল।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর