মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ইমরান আহমেদ ও সাধারণ সম্পাদক ইমরান খাঁন অনুমোদিত এ কমিটিতে ভূঁইয়া রাজন রেজাকে সভাপতি এবং আরাফাত আলীম খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য পদে মোহাম্মদ সুয়েব আলীকে সিনিয়র সহসভাপতি, তানভীর ইসলাম অমিকে সহসভাপতি, তামিম আহমেদ ও রেদোয়ান আহমেদ মুহিনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মারজান ইসলাম শাকিল, রব্বি আহমেদ, সজীব মিয়া ও রুমেল খানসহ কয়েকজনকে সহসাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

নবনির্বাচিত সভাপতি ভূঁইয়া রাজন রেজা কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, দলের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গঠনমূলক প্রচার, অপপ্রচার প্রতিরোধ এবং তরুণদের সম্পৃক্ত করতে উদ্যোগ নেওয়া হবে।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরাফাত আলীম খান বলেন, নেতৃবৃন্দের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়াই তাঁদের লক্ষ্য। কমিটির সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।