সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ কমলগঞ্জে অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপির পূজার উপহার বিতরণ অডিও কল রেকর্ড ফাঁস করে হেয় প্রতিপন্নের অভিযোগ যুবদল নেতার কমলগঞ্জে ১৫৪ মণ্ডপে দুর্গাপূজা শুরু, নিরাপত্তায় পুলিশের টহল জোরদার কমলগঞ্জে বসতবাড়ির রাস্তা দখলচেষ্টার অভিযোগ, প্রাণনাশের হুমকি কমলগঞ্জে জাতীয়তাবাদী সাইবার দলের কমিটি গঠন দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর জেলা স্টেডিয়াম হবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, ইউনিয়ন-ওয়ার্ডে নতুন মাঠ: আমিনুল হক কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের

মানবিক কর্মকাণ্ডে মানুষের ভালোবাসা অর্জন করতে চান কমলগঞ্জের শামীম আহমেদ

কমলগঞ্জ প্রতিনিধি: / ৩৯ বার দেখা হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গরিব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের ভালোবাসা অর্জনের প্রত্যাশা নিয়ে এগিয়ে যেতে চান কমলগঞ্জের ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শামীম আহমেদ।

স্থানীয়ভাবে তাঁকে একজন ভালো মনের মানুষ ও অসহায় মানুষের বন্ধু হিসেবে তুলে ধরছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। তাঁদের মতে, মানুষের প্রতি ভালোবাসা, আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতাই শামীম আহমেদকে আলাদা পরিচিতি দিয়েছে।

শুভাকাঙ্ক্ষীরা মনে করেন, জনপ্রতিনিধি হওয়ার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণে কাজ করা এবং বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। সেই প্রত্যাশা থেকেই আসন্ন নির্বাচনে শামীম আহমেদের জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন তাঁরা।

তাঁদের প্রত্যাশা, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে শামীম আহমেদ এগিয়ে যাবেন মানবসেবার পথে। নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা সমাধান, অসহায় মানুষের সহযোগিতা এবং সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশাও রয়েছে তাঁর সমর্থকদের।

মানবিকতা, জনসেবা ও মানুষের আস্থাকে পুঁজি করে শামীম আহমেদ আসন্ন নির্বাচনে কতটা জনসমর্থন অর্জন করতে পারেন, এখন সেটিই দেখার বিষয়।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর