শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :

দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা মুঈদ আশিক চিশতীর

মৌলভীবাজার প্রতিনিধি: / ৩৩ বার দেখা হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভাসহ জেলা ও উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন কৃষিবিদ ও তরুণ উদ্যোক্তা মুঈদ আশিক চিশতী। তিনি কমলগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং কমলগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী।

শুভেচ্ছা বার্তায় মুঈদ আশিক চিশতী বলেন, ‘সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিতে ভরে উঠুক প্রিয় বাংলাদেশ। দুর্গোৎসব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক।’

স্থানীয় পর্যায়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার মাধ্যমে পরিচিতি পেয়েছেন মুঈদ আশিক চিশতী। তাঁর উদ্যোগে বিভিন্ন সময়ে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের ঘর মেরামতে টিন সরবরাহ, টিউবওয়েল স্থাপন ও মেরামত, কাঁচা রাস্তা সংস্কার এবং পানি নিষ্কাশন ও পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করা হয়েছে। অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং কৃষক ও খামারিদের জন্য বিনামূল্যে ভেটেরিনারি ক্যাম্প আয়োজনেও যুক্ত রয়েছেন তিনি।

শিক্ষাক্ষেত্রেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ঝড়ে পড়া শিক্ষার্থীদের স্কুলড্রেস ও ফলজ গাছের চারা বিতরণের মতো উদ্যোগেও অংশ নিয়েছেন।

  • মুঈদ আশিক চিশতী বলেন, ‘মানুষের পাশে দাঁড়াতে বড় আয়োজনের প্রয়োজন নেই। মানুষের প্রয়োজন ও সমস্যাগুলো চিহ্নিত করে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করাই আমার লক্ষ্য।’

স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতার মধ্য দিয়ে তিনি এলাকার মানুষের পাশে থাকতে চান বলে জানান।

দুর্গোৎসব উপলক্ষে তিনি সবার প্রতি শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখার আহ্বান জানান। তাঁর প্রত্যাশা, উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সব সম্প্রদায়ের মানুষের মধ্যে; সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর