বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
জেলা স্টেডিয়াম হবে পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স, ইউনিয়ন-ওয়ার্ডে নতুন মাঠ: আমিনুল হক কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু চোরাই গরু উদ্ধারের ঘটনায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের শ্রীমঙ্গল ইউএইচএফপিওর বিরুদ্ধে দাপ্তরিক অনিয়মের অভিযোগ কমলগঞ্জে জমি বিরোধে বিপাকে ৯ সদস্যের পরিবার কুলাউড়া কারিতাসের জরুরি সহায়তা প্রদান কমলগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মো. ফরিদ মিয়া কমলগঞ্জে ব্র্যাক-ভিশনস্প্রিংয়ের উদ্যোগে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প কমলগঞ্জে থানা-পুলিশ ও স্থানীয় মুরব্বিদের উদ্যোগে দীর্ঘদিনের জমি বিরোধের মীমাংসা কমলগঞ্জ পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে আলোচনায় তরুণ প্রার্থী রাসেল আহমদ

কমলগঞ্জে পোশাক তৈরির প্রশিক্ষণ শুরু

ডেস্ক রিপোর্ট / ৪১ বার দেখা হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

নারীদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক ট্রেডে পোশাক তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। 

২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম ব্যাচের এ প্রশিক্ষণের আয়োজন করেছে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর। ৬ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হবে। এতে প্রশিক্ষণার্থীদের পোশাক তৈরির ব্যবহারিক ও কারিগরি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফরহাত নূর,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অমলেন্দু কুমার দাশ, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স সমন্বয়ক পূর্ণেন্দু কুমার দত্তসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ফরহাত নূর বলেন, ‘প্রশিক্ষণের মূল লক্ষ্য শুধু দক্ষতা অর্জন নয়, বরং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা। পোশাক তৈরির প্রশিক্ষণ নিয়ে নারীরা ঘরে বসে আয় করার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।’


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর