বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ কমলগঞ্জে বাজারে গিয়ে নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী কমলগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন- সভাপতি সত্যেন্দ্র, সম্পাদক হাবিবুর সাংবাদিকতার মানোন্নয়নে মৌলভীবাজারে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা যুক্তরাষ্ট্রে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন, প্রশাসনের অভিযানে জব্দ সাংবাদিকতায় নিষ্ঠার স্বীকৃতি: শেরে বাংলার নাতির হাত থেকে সম্মাননা পেলেন শায়েক আহমদ কোম্পানীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবি কমলগঞ্জে তরুণীকে অ প হ র ণ করে সংঘ/বদ্ধ ধ র্ষ ণে র অভি/যোগ,গ্রে/প্তার ২ শ্রীমঙ্গলে এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে দি বাডস, পাসের হারে সেরা নটরডেম

লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক / ৬৮ বার দেখা হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লন্ডনে প্রস্তাবিত আদমপুর ইউনাইটেড কলেজ (AUC) বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) লন্ডনের আল হামরা রেস্টুরেন্টে আদমপুর হেল্পিং হ্যান্ড (AHH) যুক্তরাজ্যের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আদমপুর হেল্পিং হ্যান্ডের আহ্বায়ক মো. সেলিম মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার মো. সাইফুর রহমান।

সভার শুরুতে বাংলাদেশ থেকে আগত আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও অন্যতম ভূমিদাতা শিক্ষানুরাগী এম. এ. আহাদকে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।

আলোচনা সভায় কলেজের অবকাঠামো উন্নয়ন, বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা, অর্থায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় বক্তব্য দেন কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক শেখ শামীম শাহেদ, সাধারণ সম্পাদক মো. বুলবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো. আতিকুর রহমান, আব্দুর নুর নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. নজরুল ইসলাম এবং তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাসান চৌধুরী শিপন।

এ ছাড়া উপস্থিত ছিলেন আদমপুর হেল্পিং হ্যান্ডের যুগ্ম আহ্বায়ক মো. আজিজুল হোসেন জুবেল, সদস্য সৌরভ আহমেদ, কমলগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ দপ্তর সম্পাদক সাইফুল আলম চৌধুরী আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. খালেদ সাইফুল্লাহ, কমিউনিটি ব্যক্তিত্ব সেলিম চৌধুরী, তুহিন মুল্লাসহ বিভিন্ন পর্যায়ের প্রবাসী ও শিক্ষানুরাগীরা।

বক্তারা বলেন, আদমপুর ইউনাইটেড কলেজ কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি পিছিয়ে থাকা জনপদের শিক্ষার প্রসার ও ভবিষ্যৎ প্রজন্ম গঠনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ লক্ষ্যে প্রবাসীদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর