সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম :
কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে ঝোপঝাড় পরিষ্কার, ভিডিপি সদস্যদের জনকল্যাণমূলক উদ্যোগে প্রশংসা স্থানীয়দের মৌলভীবাজারে পার্কে উটপাখি ও এমুর ডিম দেশের চা শিল্পে নতুন মাইলফলক ন্যাশনাল টি কোম্পানির নবারুণ সংঘের পক্ষ থেকে এমপি মুজিবুর রহমান চৌধুরীকে সম্মাননা স্মারক প্রদান মার্শাল আর্ট ক্লাব কাপে ‘জুসা মার্শাল আর্ট’ এর সাফল্য, শ্রীমঙ্গলের আয়াত ও আইরাহ ঝুলিতে ৪ পদক লাউয়াছড়া জাতীয় উদ্যানের সিএমসি হিসাবরক্ষক আবজালুল হকের মৃত্যুতে,এলাকায় শোকের ছায়া ভোলাগঞ্জ স্থলবন্দরে এলসি আটকে হয়রানির অভিযোগ, বিএনপির সাবেক সভাপতির কমলগঞ্জে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার লন্ডনে আদমপুর ইউনাইটেড কলেজ বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে বিশেষ সম্মাননা পেলেন ফারুক খাঁন, শ্রীমঙ্গলে সংবর্ধনা

বসতঘরের সিলিং থেকে উদ্ধার হলো বিশাল অজগর

ডেস্ক রিপোর্ট / ৫২ বার দেখা হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
Screenshot

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একটি বসতঘর থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামের খলিল মিয়ার ঘর থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা। পরে সাপটি স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

জানা যায়, সকালে ঘুম থেকে উঠে খলিল মিয়া ও তার পরিবারের সদস্যরা ঘরের সিলিংয়ের বাঁশের ওপর কুণ্ডলী পাকিয়ে থাকা একটি অজগর সাপ দেখতে পান। হঠাৎ ঘরের ভেতরে সাপ দেখে পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ খলিল মিয়ার বাড়িতে ভিড় করেন।

Screenshot

এসময় কয়েকজন সাপটিকে মেরে ফেলার চেষ্টা করেন। পরে স্থানীয় এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। উদ্ধার অভিযানে অংশ নেন ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ।

রাজদীপ দেব দীপ জানান, উদ্ধার হওয়া অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২০ থেকে ২২ কেজি।

Screenshot

শ্রীমঙ্গল রেঞ্জের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তা মো. নাজমুল হক বলেন, উদ্ধার করা অজগর সাপটি সন্ধ্যায় লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।


আরো সংবাদ পড়ুন...
এক ক্লিকে বিভাগের খবর